Breaking News
Home / TRENDING / তৃণমূলের মৃত্যুঘন্টা? নামমাত্র দর্শক মমতার ভারচুয়াল সভায়

তৃণমূলের মৃত্যুঘন্টা? নামমাত্র দর্শক মমতার ভারচুয়াল সভায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রথম ভার্চুয়াল সভা সেভাবে জমল না তৃণমূল কংগ্রেসের (TMC)। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এবারের শহীদ দিবসের সমাবেশ হবে না। তার ঘোষণা মাফিক দলীয় সূত্রে ভার্চুয়াল সভার (Virtual Meeting) আয়োজন করা। মঙ্গলবার মূলত ফেসবুক ও ইউটিউবে বক্তৃতা লাইভ শোনানো হয়। বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, ভার্চুয়াল সভার মাধ্যমে ৫০ লক্ষ কাছে পৌঁছে গিয়েছি আমরা। কিন্তু রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রতিফলন দেখা গেল না তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল মিডিয়ায়। লাইভ বক্তৃতা চলাকালীন ফেসবুকে দর্শক সংখ্যা সর্বোচ্চ ১৬ হাজারে পৌঁছেছিল। কিন্তু বক্তৃতা শেষ হতে হতে তা নেমে চলে যায় ১৩ হাজারে।

প্রতি বছর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের শহীদ দিবসের জনসভার পর রেকর্ড জনসভার দাবি করে তৃণমূল নেতৃত্ব। সেই পথে হেঁটেই এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন ৫০ লক্ষ মানুষকে এই ডিজিটাল সভার মাধ্যমে স্পর্শ করতে পেরেছেন তিনি। রাত সাড়ে নটা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই মুখ্যমন্ত্রীর দাবি ধারে কাছেও পৌঁছে পারেনি তাঁর লাইফ কর্মসূচি। সাড়ে নটা পর্যন্ত ফেসবুক লাইভে ৮ লক্ষের কিছু বেশি, ও ইউটিউবে এক লক্ষের কিছু বেশি মানুষ মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনেছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সভানেত্রী যে দাবি করেন, তাই বেদবাক্য ধরে নেওয়াই রেওয়াজ তৃণমূলে। তাই অন্য কোনও তৃণমূল নেতা আর কোনও দাবি করেননি। তবে এই ভার্চুয়াল সভার সম্প্রচার হয়েছে প্রত্যেকটি বাংলা সংবাদ মাধ্যমের টিভি চ্যানেলে। সেক্ষেত্রে প্রতি বছরই ধর্মতলা সমাবেশ সেই চ্যানেলগুলিতে দেখানো হয়। সেক্ষেত্রে সম্প্রচারকে কোনওভাবেই ভার্চুয়াল সভার অংশ হিসেবে দেখা যায় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মমতা বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তায় কি ভাঁটা পড়েছে ? নাকি দলের যে গোষ্ঠী এই ডিজিটাল জনসভার আয়োজন করেছিল তারাই সেকাজে অদক্ষ ?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *