Breaking News
Home / TRENDING / মাম্পি ধর্ষনকাণ্ডে এনকাউন্টারের কথা বলে প্রশ্নের মুখে কাসেম, অবস্থানে অনড় বিজেপি নেতা

মাম্পি ধর্ষনকাণ্ডে এনকাউন্টারের কথা বলে প্রশ্নের মুখে কাসেম, অবস্থানে অনড় বিজেপি নেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আইনের শাসনের ওপর কি মানুষের আস্থা কমছে?
নাকি আবেগের কাছে হার মানছে দেশের আইন ব্যবস্থা?
কানপুরে কুখ্যাত ক্রিমিনালের এনকাউন্টার বিতর্কের রেশ এখনও পুরোপুরি কাটেনি, তার মধ্যেই এনকাউন্টারের সমর্থনে গলা তুলে বিতর্ক বাড়ালেন রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সম্পাদক কাসেম আলি।

মঙ্গলবার একটি ভিডিও বার্তায় কাসেম মুখ খোলেন মাম্পির ধর্ষণকাণ্ড নিয়ে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাম্পির ধর্ষকদের শাস্তি হবে বলে দাবি করেন কাসেম। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু এরপরেই তিনি বলেন, ধর্ষকদের এনকাউন্টার করে মারা হবে।

এনকাউন্টার বলতে তিনি ফেক এনকাউন্টার বলছেন কি না, তা স্পষ্ট না করলেও তাঁর ইঙ্গিত সেই দিকেই বলে মনে করছে রাজনৈতিক মহল। কাসেমের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। কোনও রাজনৈতিক দল ক্ষমতায় এসে আইন কে বুড়ো আঙুল দেখিয়ে এনকাউন্টারকে উৎসাহ দিতে পারে কি? ঘরে বাইরে এখন এই প্রশ্নের মুখে পড়েছেন বিজেপির এই সংখ্যালঘু নেতা। এই বিষয়ে কাসেম কে প্রশ্ন করা হলে তিনি বলেন, যার মেয়ের নৃশংস ধর্ষণ ও হত্যা হয়েছে তাকে গিয়ে বোঝান আইনের কথা। আমি যা বলেছি কন্যাহারা বাবা মায়ের হাহাকার ঠিক সেই কথাই বলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *