চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত করোনা মোকাবিলায় গঠিত এমার্জেন্সি তহবিলে ২ লক্ষ টাকা দিলেন। বুধবার দুপুরে তিনি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গঙ্গারামপুরের ব্রাঞ্চের একটি চেক পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরের। প্রসঙ্গত, লোকসভা ভোটে বালুরঘাট সহ রাজ্যের ১৮টি আসন বিজেপি (BJP) জেতার পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র।

প্রসঙ্গত, ২০১১-১৬ পর্যন্ত তিনি ছিলেন গঙ্গারামপুরের তৃণমূল (TMC) বিধায়ক। ২০১৬ সালের নির্বাচনে কংগ্রেসের গৌতম দাসের কাছে পরাজিত হন তিনি। কিন্তু গৌতম দাস ও পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তীর গোষ্ঠীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বিপ্লব মিত্রের। সেই কারণেই মুকুল রায়ের মধ্যস্থতায় বিজেপিতে যোগদান করেন উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিল ছেড়ে বিজেপি নেতা হিসেবে কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিলে অর্থ দিলেন ? এমন প্রশ্নের উত্তর জানতে তার মোবাইলে ফোন করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।

কালীঘাটের একটি সূত্র জানাচ্ছে, বিজেপিতে গিয়ে এখনও পর্যন্ত কোনও সম্মানজনক পদ পাননি তিনি। পাচ্ছেন না কাজ করার সুযোগ। তাই আবারও পুরোনো দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর ইমারজেন্সি তহবিলে অর্থ দিয়ে নিজের তৃণমূলের ফেরার রাস্তা তৈরি করতে চান বিপ্লব মিত্র। তৃণমূল শিবির সূত্রে জানা গিয়েছে, বিপ্লব মিত্রের মত বর্ষিয়ান নেতাকে ফিরিয়ে নিতে আগ্রহী দল। কারণ লোকসভা ভোটে উত্তরবঙ্গে যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের তারার পুনরাবৃত্তি চান না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই করোনা ভাইরাসের দাপট করলেই বিপ্লব মিত্রকে আবারো দেখা যাবে জোড়া ফুল শিবিরে। কালীঘাটের একটি নিশ্চিত সূত্র এমনটাই জানাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news