Breaking News
Home / TRENDING / নিজামুদ্দিনে যাওয়া কংগ্রেস নেতা সপরিবারে করোনা আক্রান্ত

নিজামুদ্দিনে যাওয়া কংগ্রেস নেতা সপরিবারে করোনা আক্রান্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

নিজামুদ্দিন মারকাজে ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন এক কংগ্রেস নেতা। এবার করোনা ভাইরাস (Coronavirus) ধরা পড়ল  ওই কংগ্রেস নেতা, তাঁর পরিবারের।একই পরিবারের তিনজন সদস্য  আক্রান্ত  হওয়ায় দক্ষিণ -পশ্চিম দিল্লির দীনপুরকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। ওই নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই নেতা সেদিনের ধর্মীয় সমাবেশে অংশ নেন। সেখান থেকে ফিরেও তথ্য গোপন করে। এমনকী পুলিশকে সঠিক তথ্যও দেননি বলে অভিযোগ। পরে কল রেকর্ড সেই তথ্যকে প্রকাশ্যে আনে। আক্রান্ত কংগ্রেস নেতা, তাঁর স্ত্রী ও মেয়েকে আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়েছ। দক্ষিণ-পশ্চিম দিল্লির দীনপুরকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে।  

গত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু দিল্লির নিজামুদ্দিন। রাজধানী শহরেই কোভিড-১৯-এর ভাইরাসের প্রকোপ বাড়ছে হু হু করে। তাই ওই অনুষ্ঠানে কারা কারা অংশগ্রহণ করেছিলেন, কাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁদের, তা সবই খতিয়ে দেখছে পুলিশ। কেউ তথ্য গোপন করছে কীনা তাও দেখা হচ্ছে। এসবের মধ্যেই প্রকাশ্যে এল কংগ্রেসের নেতা ও তাঁর কাউন্সিলর স্ত্রীর কাণ্ডজ্ঞানহীন আচরণের ঘটনা। যেখানে বার বার করে এই রোগ সংক্রান্ত তথ্য গোপন করতে প্রশাসনের তরফে নিষেধ করা হচ্ছে, তাহলে কেন এমন কাজ করলেন ওই দম্পতি? তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দিল্লির কংগ্রেস নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *