Breaking News
Home / TRENDING / প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নীতিশ কুমারের প্রশাসন

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নীতিশ কুমারের প্রশাসন

নিজস্ব প্রতিনিধি।

ভোটগুরু প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) প্রশাসন। বৃহস্পতিবার ‘বিহার কি বাত’ নামে প্রচার কর্মসূচিতে মিথ্যে কথা বলেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এই অভিযোগের ভিত্তিতে পাটনা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ৪২০ (প্রতারণা) ও ৪০৬ (বিশ্বাসভঙ্গ), এই দু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রশান্ত কিশোরের জবাব, “এটা আর কিছুই নয়, অত্যন্ত ন্যক্কারজনক একটা আচরণ। নিজেকে দু মিনিটে মহান দেখানোর বোকা প্রচেষ্টা। আইন রক্ষাকারী সংস্থাগুলির উচিত বিশদে ও পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়টির বিচার করা। যাতে সত্যিটা মানুষের সামনে আসে।” প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি প্রশান্ত কিশোরকে জেডিইউ (JD-U) থেকে বহিস্কার করেন নীতিশ কুমার। সম্প্রতি পাটনায় সাংবাদিক সম্মেলন করে প্রশান্ত কিশোর জানান, ‘বিহার কি বাত’ চালুর ঘোষণা করছেন। যেখানে তিনি দাবি করেছেন, বিহারের আগামী রাজনৈতিক প্রজন্ম গড়বেন তিনি। আপাতত রাজনৈতিক দল তৈরির পরিকল্পনা নেই তাঁর। এমনটাও জানিয়েছিলেন পিকে। সেই ‘বিহার কি বাত’-এর জন্যই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *