নিজস্ব প্রতিনিধি।
রাজনৈতিক নির্বাসন কাটিয়ে জনসমক্ষে এলেন নভজ্যোত সিং সিধু। দীর্ঘ প্রায় সাত মাসের ওপর রাজনীতিতে অনুপস্থিত ছিলেন তিনি। তাঁকে নিয়ে জল্পনাও হয়েছে বেশ কয়েকবার। কংগ্রেস ছেড়ে আপ-এ যোগ দিতে পারেন তিনি এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। এইবাজল্পনার জবাব নিজেই দিলেন তিনি। বৃহস্পতিবার এক প্রেসে রিলিজে তিনি বলেন যে কংগ্রেস হাই কমান্ড দিল্লিতে ডেকেছিল তাঁকে।
আলোচনার মূল বিষয় ছিল পঞ্জাব। তিনি বলেন যে গত ২৫ তারিখ প্রিয়াঙ্কা গাঁধী নিজের বাড়িতে ডাকেন তাঁকে। সেখানে প্রায় ৪০ মিনিট দুই পক্ষের মধ্যে কথা হয়। তারপরের দিন তিনি ১০, জনপথে দেখা করেন সোনিয়া গাঁধীর সঙ্গে । সেখানেও প্রায় ঘণ্টাখানেক কথা হয় তাঁদের মধ্যে। পাঞ্জাবকে কী করে আগের সমৃদ্ধিতে নিয়ে আসা যায় তাই নিয়েই বেশি কথা হয়েছে বলে জানান সিধু। তাহলে কি ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি ? এই প্রশ্নের কোনও উত্তর প্রেস রিলিজে নেই, তবে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে দেখা করা যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news