Breaking News
Home / TRENDING / আমাদের বাঁচান, ঘন্টায় গড়ে ২২৫ টি ফোন কনট্রোল রুমে

আমাদের বাঁচান, ঘন্টায় গড়ে ২২৫ টি ফোন কনট্রোল রুমে

নিজস্ব প্রতিনিধি।

সংঘর্ষের সময় প্রতি মিনিটে সাহায্য চেয়ে অজস্র ফোন এসেছিল দিল্লি পুলিশ কন্ট্রোল রুমে (Delhi Police Control Room)। আক্রান্ত উত্তর-পশ্চিম দিল্লি থেকেই যা ফোন এসেছে, একদিনে তা সমগ্র দিল্লি থেকে আসা ফোনের সমান। পুলিশ কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার বিধ্বস্ত এলাকা থেকে ৩,৩০০ ফোন এসেছিল। মঙ্গলবার তা বেড়ে হয় ৭,৫২০। প্রতি ঘন্টায় গড়ে ২২৫ টি ফোন এসেছে। সব ফোনই এসেছে আগুন, হিংসা, মারধর থেকে বাঁচানোর আর্তি নিয়ে। সারা শহরের ২০ শতাংশ ফোনই ওই দুদিন এসেছিল শুধু দিল্লির ওইটুকু এলাকা থেকে। জাফারবাদ, মৌজপুর, বাবরপুর, চাঁদবাগ ব্রিজপুর এবং গোপালপুরীর মানুষ সেদিন মুহূর্মুহূ ফোন করেছিলেন পুলিশকে প্রাণে বাঁচতে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন তাঁদের কন্ট্রোলরুম যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে সেদিন। তিনি বলেন, সেদিন রাস্তায় ৭ হাজার পুলিশ ছিল। ৯০০ পিসিআর ভ্যান আর বাইকও ছিল। তাহলে এমন কেন হল যে সেদিন মানুষ যথা সময়ে সাহায্য পেলেন না ? এই অভিযোগ হিন্দু মুসলিম নির্বিশেষে করেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের দাবি প্রত্যেকটা ফোনের জবাবে আক্রান্ত জায়গায় পৌঁছোন সম্ভব হয়নি কারণ তাঁদেরকেও উন্মত্ত মানুষ জায়গায় জায়গায় আটকিয়েছে। অনেক জায়গায় হেঁটে যেতে হয়েছে। গাড়ি নিয়ে যাওয়া যায় নি। তবে যতটা সম্ভব মানুষকে সাহায্য করা হয়েছে বলে দাবি পুলিশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *