Breaking News
Home / TRENDING / করোনার ধাক্কা সামলাতে পরিকাঠামো উন্নয়নে জোর দিতে বললেন নীতিন গডকরি

করোনার ধাক্কা সামলাতে পরিকাঠামো উন্নয়নে জোর দিতে বললেন নীতিন গডকরি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের জেরে সংকটে পড়েছে ভারত সহ গোটা বিশ্ব। কিন্তু এই সংকট মুহূর্তে ঘুরে দাঁড়ানোর কথা বললেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari)। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমাদের এই সংকটময় পরিস্থিতির সুযোগে পরিণত করতে হবে। নতুন করে ঘুরে দাঁড়াতে হবে, তার জন্য পরিকাঠামো খেলে সাজাতে হবে। যাতে লকডাউন পরিস্থিতিতে ঘরে বসে যাওয়া শ্রমিকদের আমরা কাজে লাগাতে পারি।” তবেই আবার দেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক পরিস্থিতি ঠিক হবে বলে মন্তব্য করেছেন এই প্রবীণ বিজেপি নেতা।

সম্প্রতি নিজের মন্ত্রকের বিশিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন নীতিন গডকরি। বৈঠক শেষে তিনি বলেছেন, “রোড সেক্টরের কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছিল। করোনা ভাইরাস বিরুদ্ধে সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এই শর্তে প্রকল্পগুলিতে পুনরায় কাজ শুরু করা যেতে পারে। আমাদের গাইডলাইন অনুসরণ করতে হবে। কিছু জায়গায় জেলার কালেক্টর অনুমতি দিয়েছেন, কিছু না। আমরা রাজ্যগুলির মুখ্যসচিবদের সাথে ফলোআপ করছি।” গডকরি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আমরা যে কোনও সমস্যাটিকে সুযোগে রূপান্তর করতে পারি, আমাদের পরিকাঠামো উন্নয়ন জোর দিয়ে হাইওয়ে নির্মাণে মনোনিবেশ করা দরকার। করোন ভাইরাসের কারণে হাইওয়ের কর্ম পদ্ধতি বাধার মুখোমুখি হয়েছে। আগামী বছরগুলিতে আমাদের পরিকাঠামো খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অর্থনীতির গতি বাড়ানোর জন্য পরিকাঠামোগত প্রয়োজন। “

    Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *