চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৭৯৬ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা এখন মোট ৯,১৫২। দেশে মৃত্যু হয়েছে মোট ৩০৮ জনের। কেবল মাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৫ জন।
মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ুর অবস্থা সবচেয়ে শোচনীয় । এর মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল আগেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ছুঁই ছুঁই। সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে তামিলনাড়ুতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫২। অবশ্য নবান্ন জানিয়েছে, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। মৃত্যু হয়েছে ৭ জনের। দিল্লিতে সেখানে সংক্রমিত ১,১৫৪ জন। তামিলনাড়ুতে করোনা ধরা পড়েছে ১০৪৩ জনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news