Breaking News
Home / TRENDING / লকডাউনে রাস্তায় ? ধরবে যম, অভিনব উদ্যোগ পুলিশের

লকডাউনে রাস্তায় ? ধরবে যম, অভিনব উদ্যোগ পুলিশের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লাল হলুদ পোষাক পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যম। যেই রাস্তায় বেরোবে তাঁকে সটান তুলে নিয়ে যাবে যমলোকে। ভয় পেলেন নাকি ? এই যম সত্যি নয়। তবে করোনার সময়ে রাস্তায় বেরোলে যম ধরতে পারে সত্যিই। অর্থাৎ রোগ সংক্রমণ হতে পারে। মৃত্যুও আশ্চর্য নয়। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাগুলিতে এখন যমরাজের পোষাক পরে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কর্মীরা।

কোভিড নিয়ে সচেতনতা বাড়ানোই এখন মূল উদ্দেশ্য তাঁদের।তাঁরা বলছেন, ‘আমি যমরাজ, আমি করোনাভাইরাস। নিয়ম না মানলে আমি ধরে নিয়ে যাব।‘ শুধু যে ভয় দেখাচ্ছেন তাঁরা তা নয়। করোনার বিভিন্ন নিয়ম মেনে সচেতনও করছেন।বুন্দির পুলিশ আধিকারিক ব্রহ্মানন্দ সিং বলেছেন, ‘মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছি আমরা।‘ তাঁরই এক সহকর্মী যিনি যমরাজ সেজে রাস্তায় বেরিয়েছেন তাঁর প্রশংসায় পঞ্চমুখ ব্রহ্মানন্দ সিং। বললেন, ‘ওঁরই উদ্যোগে এই কাজ করা সম্ভব হয়েছে। মানুষ বুঝতেও পারছেন করোনা সংক্রমণের গুরুত্ব।‘

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *