Breaking News
Home / TRENDING / করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানিয়ে মিউজিক ভিডিও প্রকাশ বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের

করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানিয়ে মিউজিক ভিডিও প্রকাশ বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি এঁকে চমকে দিয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক (Nisith Pramanik)। ফের একবার চমক দিলেন তিনিই। সম্প্রতি একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে করোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতিতে মানুষকে এগিয়ে যাওয়ার জন্য গান গাইছেন রাজনৈতিক নিশীথ। চার মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিওটিতে গান গাওয়ার পাশাপাশি নিজে অভিনয় করেছেন গেরুয়া শিবিরের এই সংসদ সদস্য।

https://twitter.com/NisithPramanik/status/1267845744045641729?s=19

“জনমানবহীন লকডাউনে মোরা খুঁজে পেয়েছি জীবনের আধার।” এভাবেই মিউজিক ভিডিওতে গানটি শুরু করেছেন কোচবিহারের সাংসদ। লকডাউনে ফাঁকা রাস্তাঘাট থেকে শুরু করে, মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীদের ধারাবাহিক প্রচেষ্টার দৃশ্য। ভিডিওটিতে রয়েছে আমফান ঘূর্ণিঝড়ের দৃশ্যও। করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে গোটা মানবজাতির লড়াই করছে। সেই লড়াইয়ে মানবজাতির যে শেষ পর্যন্ত জয়ী হবে গানটিতে সেই বার্তাই তুলে ধরেছেন এই যুবা সাংসদ।

প্রসঙ্গত, বিজেপিতে (BJP) আসার আগে দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেসের যুক্ত ছিলেন নিশীথ প্রামানিক। তখন কেবল তাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবেই চিনেছিল রাজনৈতিক মহল। কিন্তু, ২০১৯ বিজেপিতে যোগদান করার পরেই কোচবিহার থেকে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারীকে হারিয়ে সাংসদ হন তিনি। তারপর থেকেই কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এঁকে, আবার কখনও গান গেয়ে বারবার নিজের অন্তর্নিহিত প্রতিভাকে তুলে ধরছেন নিশীথ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *