Breaking News
Home / TRENDING / ‘নারী তু নারায়ণী’, স্বল্প সঞ্চয়ে মহিলা উদ্যোগীদের জন্য ১ লাখ করে ঋণ নির্মলার

‘নারী তু নারায়ণী’, স্বল্প সঞ্চয়ে মহিলা উদ্যোগীদের জন্য ১ লাখ করে ঋণ নির্মলার

ওয়েব ডেস্ক:

মহিলা কল্যাণে তথা নারীশক্তির উন্নয়নে অগ্রনী ভূমিকা নিলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি বলেন মেয়েদের উন্নতি ছাড়া একটি দেশের অগ্রগতি সম্ভব না। সে কারণেই তিনি বাজেটে নারীর শক্তিবৃদ্ধির উপর জোর দিয়েছেন। স্বামী রামকৃষ্ণনন্দকে লেখা বিবেকানন্দের চিঠি উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, ‘নারী তু নারায়ণী’ মাথায় রাখতে হবে আমাদের। শুক্রবার সীতারমণ বলেন, “ভারতের মহিলারা এককথায় ‘নারী তু নারায়ণী’।

নির্মলা মনে করিয়ে দেন, মহিলারা আগের মতো শুধু ‘নারী’ নন, তাঁরা আজ ‘নারায়ণী’ও, অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নতিতেও তাঁদের ভূমিকা রয়েছে। এরপরই সীতারমন বলেন, “মহিলা উদ্যোগপতিদের স্বাগত জানাতে মহিলা স্বনির্ভর গোষ্ঠী সুদ ভর্তুকি প্রকল্প বা উমেন সেলফ হেল্প গ্রুপ ইন্টারেস্ট সুভেনশন প্রোগ্রাম দেশের প্রত্যেক জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া হবে।”

অর্থমন্ত্রী ঘোষণা করেন, প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী থেকে একজন করে মহিলা মুদ্রা যোজনায় ১ লাখ টাকা করে ঋণ পাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *