নিজস্ব প্রতিনিধি:
কলকাতাসহ দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথম দিকে কলকাতাসহ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পরের দিকে পশ্চিমের জেলা গুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টি হবে। বৃষ্টির কারণ মূলত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের উপরে।
প্রথমে উপকূলের জেলা, পরে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে। ৭২ ঘন্টার পর থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে ওপরের জেলাগুলিতে। এ কদিন তাপমাত্রা খুব একটা বাড়বে না, আর্দ্রতা জনিত অস্বস্তিও কম থাকবে। কারণ আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
বর্ষাকালের যে টানা বৃষ্টি, সেটা হবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, তবে আশা করা যাচ্ছে, এর পরে একটি সিস্টেমের হাত ধরে বর্ষার টানা বৃষ্টি সেটা শুরু হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news