নিজস্ব সংবাদদাতা:
পরিবেশ দূষণ রোধে এবার কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের এলাকাভুক্ত অঞ্চলে যে কোনও রকম বর্জ্য পদার্থ পোড়ানো হলে আইনানুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা শহর পুলিশ। আপাতত ৩ জুলাই থেকে ৩১ অগষ্ট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। ঠিক কোন কোন ধরনের জিনিস পোড়ানো বেআইনি বলে ঘোষণা করা হয়েছে, তার একটা তালিকাও এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।
তালিকায় রয়েছে টায়ার, প্লাস্টিক, সিএফএল বাল্ব, রঙ, টিউব লাইট, হাসপাতাল বর্জ্য, যেমন—মেয়াদ উত্তীর্ণ ওষুধ, সিরিঞ্জ ইত্যাদি। সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ রকমের জিনিস রয়েছে এই লিস্টে। প্রসঙ্গত, শহর কলকাতার দূষণ বিপজ্জনক সীমায় পৌঁছে গিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। সেকারণেই এই কড়া পদক্ষেপ পুলিশের। এক্ষেত্রে স্থানীয় থানাগুলিকে অবিলম্বে নজরদারির জন্য বলা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news