চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের দাপটে নাজেহাল দেশের অর্থনীতি। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ‘আত্মনির্ভর ভারত’-ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই লক্ষ্যেই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার সময়ই বলেছিলেন তিনি। বুধবার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)।
নির্মলা সীতারামনের ঘোষণায় ভারত মা পেল তা এক ঝলকে নীচে দেওয়া হল…
১) আগামী তিন মাস চাকরিদাতাদের জন্য ইপিএফ-এর ১২ শতাংশ দিতে হবে না, দিতে হবে ১০ শতাংশ।
২) এই ছ’মাসের ইপিএফ-এর টাকা সরকার দিয়ে দেবে।
৩) আগে মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসের জন্য দেওয়া হয়েছিল, সেটা বাড়িয়ে জুন, জুলাই অগস্ট-এরও করে দেওয়া হচ্ছে।
৪) ইপিএফ থেকে টাকা তোলার সুবিধা পাবেন এই ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা।
৫) ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ই-কমার্সের ব্যবস্থা করতে হবে।
৬) ২০০ কোটি পর্যন্ত সরকারি টেন্ডারে ‘গ্লোবাল টেন্ডার’ করা হবে না। পাশাপাশি তাঁদের ক্ষমতাও বাড়বে, তাঁরা শিল্প বাড়ানোর সুযোগ পাবেন।
৭) বিনিয়োগ এক কোটি এবং টার্নওভার ৫০০ কোটি টাকা হলেও এখন থেকে সেই সংস্থাকে মাইক্রো ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হবে ।
৮) উৎপাদন শিল্পে মাইক্রো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আগে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ ছিল, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে এক কোটি টাকা পর্যন্ত।
৯) ৫০ হাজার কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে যা অপেক্ষাকৃত সক্ষম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য দেওয়া হবে।
১১) ২০ হাজার কোটি নগদ সাহায্য করা হবে দুর্বল ও ঋণগ্রস্ত সংস্থার জন্য। চার বছরের জন্য এই ঋণ দেওয়া হবে, তার মধ্যে প্রথম ১২ মাস অর্থাৎ এক বছর ঋণ পরিশোধ করতে হবে না। তার জন্য কোনও গ্যারান্টি লাগবে না। ঋণের উপর এক বছরের মোরেটরিয়াম দেওয়া হবে।
১৩) ৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য। মোট ১৫টি পদক্ষেপ করা হয়েছে, তার মধ্যে ৬টি পদক্ষেপ ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র ক্ষেত্রের জন্য।
১৪) করদাতাদের কর দেওয়ার পদ্ধতি অনেক সরল করা হয়েছে।
ছবি সৌজন্যে : এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news