Breaking News
Home / TRENDING / ভাওতা পাকিস্তানের, বালাকোটের পাহাড়েই রয়েছে জইশের ডেরা: প্রতিরক্ষামন্ত্রী

ভাওতা পাকিস্তানের, বালাকোটের পাহাড়েই রয়েছে জইশের ডেরা: প্রতিরক্ষামন্ত্রী

ওয়েব ডেস্ক:

বালিকোটের পাহাড়ি অঞ্চলে রয়েছে জৈইশের আসল ডেরা। বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। প্রতিরক্ষামন্ত্রীর মতে, যেখানে ভারতের বায়ুসেনা হানা দিয়েছিল, আদৌ সেখানেই আন্তর্জাতিক সংবাদমাধ্যকে পাকিস্তান নিয়ে গিয়েছিল কিনা জানি না। তবে এটুকু বলতে পারি, যে মাদ্রাসা দেখানো হচ্ছে ফলাও করে। সেটা আসলে ভাওতা। আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় পাহাড়ের উপর জইশের গোপন ক্যাম্পে। বাইরে থেকে আপনি বুঝতে পারবেন ভেতরে সেখানে কী চলছে। নির্মলার মতে, পাকিস্তান যে মাদ্রাসাটি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে ভারতীয় সেনা গত ২৬ ফেব্রুয়ারি কিছুই করতে পারেনি, সেই নিরীহ মাদ্রাসাটির সঙ্গে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের কোনও সম্পর্কই নেই।

এদিন রাফায়েল ইস্যুতে নির্মলার মন্তব্য, বিষয়টি বিচারাধীন। কিন্তু শীর্ষ আদালতে বিজেপি যে অবেদন করেছিল তা যুক্তিগ্রাহ্য। অন্যায়ভাবে দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি গোপন চুক্তির যে অংশ প্রকাশ্যে এসেছিল তাকে মান্যতা দেওয়া উচিত কিনা, এই প্রশ্নটাই তুলেছিল দল। বাকিটা সুপ্রিম কোর্ট যা ভালো বুঝবে করবে।

দেশের দক্ষিণ প্রান্ত থেকে উঠে আসা প্রতিরক্ষামন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, এখন বদলে গিয়েছে দক্ষিণ ভারত। রাজনৈতিক দল মানেই স্থানীয় দল, এই বিষয়টা এখন আর নেই। বরং বিধানসভা ও লোকসভা নির্বাচনের চরিত্র যে আলাদা তা বুঝতে শিখেছে সেখানকার মানুষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *