নীল বণিক:
প্রচারে বাধা পেয়ে পূর্ব যাদবপুর থানার সামনের পথে বসে বিক্ষোভ দেখালেন যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তিনি সকালে মুকুন্দপুর এলাকায় দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে যান। ভোটারদের সঙ্গে কথা বলাই ছিল উদ্দেশ্য। কিন্তু ওই সময় অনুপমকে প্রচারে বাধা দেয় পুলিশ। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রথমে তাঁকে জানায় এই এলাকায় কোনও বাইক মিছিল করা যাবে না। পাল্টা তিনিও পূর্ব যাদবপুর থানাকে জানিয়ে দেন, আমি কোনও বাইক বা মাইক নিয়ে মিছিল করছি না। তারপরেও পুলিশ তাঁর প্রচার আটকায় বলে দাবি করেন অনুপম হাজরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, পূর্ব যাদবপুর থানা তাঁর প্রচার আটকানোর কারণ ইত্যাদি নিয়ে প্রথমে কথাই বলতে চায়নি। থানায় প্রবেশ করতে গেলে থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এই ঘটরার প্রতিবাদে বাধ্য হয়েই পূর্ব যাদবপুর থানার সামনে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তায় বসে পড়তে বাধ্য হয়েছি বলে জানান তিনি। যদিও পরে পুলিশের সঙ্গে আলোচনার পর ধর্না তুলে নেন অনুপম হাজরা। পাশাপাশি শুক্রবার সকালের মুকুন্দুপুরের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানান বিজেপি প্রার্থী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news