ওয়েব ডেস্ক:
যা নিয়ে প্রশ্ন উঠছিল—কতজন জঙ্গি মারা যায় ভারতীয় বায়ুসেনার হামলায়? আজ তার উত্তরে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামান স্পষ্ট করে দিলেন, নিহত জঙ্গিদের সংখ্যা জানাবে না সরকার।
এইসঙ্গে তাঁর বক্তব্য, হামলা করা হয়েছিল বালাকোটের জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে। পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষকে মারতে আকাশসীমা লঙ্ঘন করা হয়নি। ফলে সেখানকার সাধারণ নাগরিকদের কোনও ক্ষতি হয়নি। আজ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের সেনার সার্জিক্যাল স্ট্রাইক কোনও জঙ্গি কার্যকলাপ নয়।
এইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, বিদেশসচীব বিজয় গোখলে বায়ুসেনার হামলায় কতজন মারা গিয়েছেন তার হিসেবে দেননি, বরং প্রকৃত পরিস্থিতিটা জানিয়েছেন।
মঙ্গলবার বিজয় গোখলে বলেন, বড় সংখ্যক জঙ্গির মৃত্যু হয়েছে বালাকোটের হামলায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news