Breaking News
Home / TRENDING / বিপণনের শিকার দেশপ্রেম, সেনা, যুদ্ধ সব

বিপণনের শিকার দেশপ্রেম, সেনা, যুদ্ধ সব

ওয়েব ডেস্ক:

বার্গার সিং-এর পর পিজ্জা হাট। বিপণনের শিকার দেশপ্রেম, সেনা, যুদ্ধ সব। ‘দেশপ্রেম’ নিয়ে ব্যবসা করার দায়ে দুই ফাস্ট ফুড কোম্পানির উপর ক্ষুদ্ধ দেশের তরুণ প্রজন্ম। ঘটনার সূত্রপাত বায়ুসেনা যেদিন জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে হামলা করে তার পরে পরেই।

ভারতের পরিচিত ফাস্টফুড কোম্পানি বার্গার সিং বায়ুসেনার হামলার কথা মাথায় রেখে ২০% ছাড় দেয় তাদের খাবারে। কোম্পনির বক্তব্য ছিল, পাকিস্তানকে দেশ সবক শিখিয়েছে, সেই আনন্দ ভাগ করে নিতে চায় তারা তাদের ক্রেতাদের সঙ্গে। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বার্গার সিং-এর সিদ্ধান্তে খুশি হলেও অধিকাংশই সংস্থাটির বিরুদ্ধে দেশপ্রেমের আবেগ নিয়ে ব্যবসা করার অভিযোগ আনে। সে ঝামেলা মেটার পর একই কাজ করে বিখ্যাত বিদেশি পিজ্জা কোম্পানি পিজ্জা হাট। তাদের সিদ্ধান্ত আরও অভিনব। কোম্পানিটি তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট দেয়—বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমানের বীরত্বকে সম্মান জানাতে এদেশের যার নাম অভিনন্দন, তাকেই বিনামূল্য পিজ্জাহাটের পিজ্জা খাওয়াবে। তবে অফার ছিল কেবলমাত্র সোমবার, ৪ মার্চের জন্যে।

আসল কথা হল, পিজ্জাহাটের এমনতর বিপণনে বার্গার সিং-এর থেকেও কয়েক গুণ বেশি বিতর্ক শুরু হয়। সংস্থার পোস্টটির উপরে একাধিক রিট্যুইট হয়। অধিকাংশের বক্তব্য, আপনারা দেখালেন কীভাবে বিপণনের শিকার হয় দেশপ্রেম, সেনা, যুদ্ধ সব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *