নিজস্ব প্রতিনিধি।
নিজের খাসতালুক কলকাতা মেডিক্যাল কলেজে নজিরবিহীন বিক্ষোভের মুখে মন্ত্রী নির্মল মাজি (Nirmal Majhi)। এমন ঘটনায় চাপে পড়ে ছাত্রীদের কুকুরের সঙ্গে তুলনা করলেন তিনি। মন্ত্রী তথা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মলকে “অবাঞ্ছিত” “নির্মল মাজি মেডিকেলের পাজি”, “নির্মল গো ব্যাক” প্ল্যাকার্ড,স্লোগানর মুখে পড়তে হয় মঙ্গলবার সকালে। এদিন মেডিকেল কলেজ র ১৮৬তম প্রতিষ্ঠা দিবস। এশিয়ার প্রথম মেডিকেল কলেজের সেই অনুষ্ঠান ঐতিহ্যের। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে অডিটোরিয়ামের গাড়ি বারান্দায় নামতে গিয়েই একদল পড়ুয়ার বিক্ষোভের মুখে পড়েন। মেঝেতে লেখা ‘গো ব্যাক, ফিরে যাও, মেডিকেলর পাজি।’
অডিটোরিয়ামের ভিতর অথিতিদের মঞ্চে ডাকার সময় নির্মলের নাম ঘোষণা হতেই হলের ভিতর দুপাশে “নো এন আর সি”, “গো ব্যাক নির্মল” প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারী পড়ুয়ারা প্রতিবাদ জানাতে থাকেন।বিক্ষোভকারী ছাত্রদের ব্যানার খুলে নেয় পুলিশ। তা নিয়ে তর্কাতর্কি পুলিশের সঙ্গে। নির্মলর বক্তব্য, “বাজার দিয়ে হাতি গেলে পিছনে ঘেউ ঘেউ করে। ছাত্রদের বক্তব্য তাদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। ফের বিক্ষোভ।” চাপে পড়ে সরকার পক্ষের হয়ে সবাই দান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news