Breaking News
Home / TRENDING / অভিযোগ, মমতার রাজ্যে প্রাণভয়ে রয়েছেন পদ্মশ্রী মাসুম আখতার

অভিযোগ, মমতার রাজ্যে প্রাণভয়ে রয়েছেন পদ্মশ্রী মাসুম আখতার

নিজস্ব প্রতিনিধি :

সম্প্রতি নরেন্দ্র মোদী সরকার তাঁকে দিয়েছেন পদ্মশ্রী পুরস্কার।এই রাজ্যের পাঁচজন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে তিনি একজন। অথচ কাজী মাসুম আখতার নামে এই মুসলিম শিক্ষকই এ রাজ্যে রয়েছেন রীতিমত প্রাণভয়ে। বছর পাঁচেক আগে দক্ষিণ কলকাতার যে মাদ্রাসায় তিনি প্রধাণ শিক্ষক ছিলেন সেখানে ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে বলেছিলেন তিনি। অভিযোগ তারপরই তাঁকে লাঠি এবং লোহার রড দিয়ে প্রচণ্ড মারধর করা হয়। মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফের মারধর করা হয় তাঁকে। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়। কিন্তু আফতারের অভিযোগ অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। তাঁর অভিযোগ আদালত বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল পুলিশকে। তাতেও কাজের কাজ কিছু হয়নি।
এই ইস্যুতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। বর্তমানে যাদবপুরের এক স্কুলের এই শিক্ষকের অভিযোগ বাংলায় সরকার যে নীতিতে চলে তাঁর অপরাধীদের ধরতে গেলে সে নীতি চলবে না। তাই এখনও অভিযুক্তরা অধরা। তৃণমূলের প্রাক্তন সাংসদ ইদ্রিস আলি এই প্রসঙ্গে বলেছেন আফতার এক সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন।ওঁর উচিত নিজের ভুল শুধরে নেওয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *