নিজস্ব প্রতিনিধি।
দীর্ঘ বিলম্বের পর আগামী ২০২২ এর মার্চ মাস নাগাদ শেষ হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) কাজ। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ২০ কোটি টাকার শেষ কিস্তির টাকা ভারতীয় রেলের কাছে পাওনা আছে তাদের। এই টাকা পেলে দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে। কেএমআরসি-এর ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, এই কাজ শেষ হলে এই রুটে প্রতিদিন ৯ লাখ লোক যাতায়াত করতে পারবেন। যা এই শহরে জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।
এক মিনিটের কম সময়ে গঙ্গার তলার ৫২০ মিটার রাস্তা অতিক্রম করা যাবে এর সাহায্যে। এই রাস্তাই হাওড়া ব্রিজ ধরে বা ফেরিতে পার হতে স্বাভাবিক ভাবেই অনেক বেশি সময় লাগে এখন। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে সময়ও বাঁচবে অন্যদিকে দূষণের হাত থেকেও খানিকটা রেহাই পাবে শহর। কাজ বিলম্বিত হওয়ার জন্য খরচ আগের থেকে দ্বিগুণ হলেও নতুন করে প্রকল্পের খরচ বাড়ার আর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কেএমআরসি- এর আধিকারিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news