Breaking News
Home / TRENDING / এবার দিল্লি হাইকোর্টের নির্দেশে পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি

এবার দিল্লি হাইকোর্টের নির্দেশে পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি

নিজস্ব প্রতিনিধি ।

নির্ভয়া মামলায় (Nirbhya Case) সাজাপ্রাপ্ত পবনের আর্জি খারিজ হয়ে যাওয়ার পর ভাবা হয়েছিল, আগামীকালই ফাঁসি হতে চলেছে চার ধর্ষকের। সোমবার দুপুরে ফের পিছিয়ে গেল তাঁদের। ৩ মার্চ, মঙ্গলবার চারজনের ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। এই নিয়ে পরপর তিনবার পিছিয়ে গেল তাদের ফাঁসি।এদিকে ফাঁসি নিয়ে সংবাদমাধ্যমে নির্ভয়ার মা বলেন, “ওরা আদালতের সময় নষ্ট করছে। আইন নিয়ে ওদের খেলা বন্ধ হচ্ছে।”

এদিন স্বভাবতই আদালতের রায়ে এদিনও কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা।সোমবার সকালে পবন কুমার গুপ্তার রায় সংশোধনীর আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় সে। আইনী পরিভাষায় , সেই প্রাণভিক্ষার আর্জি খারিজ না হওয়া পর্যন্ত তাদের ফাঁসি দেওয়া সম্ভব নয়। সেই আইনী ক্ষমতাবলকে কাজে লাগিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইনজীবী এ পি সিং।

আইনমহলের মতে, চার দোষীর সমস্ত আইনি সহায়তা পাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার পরও ১৪ দিন সময় দিতে হয় তাদের। এনিয়ে নিম্ন আদালতেও আর্জি জানিয়েছেন পবন। তাঁর বক্তব্য, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হয়েছে। সেই আবেদনের ফয়সলা এখনও হয়নি। তাই মঙ্গলবারের ফাঁসি স্থগিত রাখা হোক। আরও একবার ফাঁসি পিছিয়ে যেতে স্বাভাবিক ভাবেই কান্নায় ভেঙে পড়েছেন নির্ভয়ার মা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *