নিজস্ব প্রতিনিধি।
শারীরিক অবস্থার আরও অবনতি হল প্রাক্তন ফুটবলার এবং কোচ প্রদীপ বন্দোপাধ্যায়ের (P K Banerjee)। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন আছেন প্রবাদপ্রতিম এই ফুটবল তারকা। চিকিৎসকরা জানিয়েছেন, ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। তবে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে পরিবারকে।
হাসপাতাল কর্তৃপক্ষের শেষ মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এমন সংবাদে মন খারাপ ক্রীড়া মহলে।
(ফাইল চিত্র)
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news