Breaking News
Home / TRENDING / কারোনা ভাইরাসে আক্রান্ত এবার ভারতে

কারোনা ভাইরাসে আক্রান্ত এবার ভারতে

নিজস্ব প্রতিনিধি।

করোনা ভাইরাসে (Karona Virus) নতুন দুই ব্যক্তি আক্রান্ত হলেন ভারতে। এঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা অন্যজন তেলেঙ্গনার। এঁদের দুইজনের একজন সম্প্রতি ইতালি থেকে অন্য দেশ হয়ে ঘুরে দেশে ফিরেছেন অন্যজন ফিরেছেন দুবাই থেকে। তবে এখন দুজনের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে ভারতে তিনজন এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এঁরা তিনজনই ছিলেন কেরালার বাসিন্দা।

সকলেই ছিলে ইউহান ফেরত। সেই সময় কেরালা সরকার কেরালায় রাজ্য বিপর্যয় ঘোষণা করেছিল। তারপর প্রত্যেকে সুস্থ হয়ে যাওয়ায় তা তুলেও নেওয়া হয়। কিছুদিন আগে ভারতে করোনামুক্ত ঘোষণা করার কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। তারই মধ্যে নতুন দুই রোগীর সন্ধান পাওয়া গেল। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *