Breaking News
Home / TRENDING / নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি ২০ মার্চ, ঘোষণা আদালতের

নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি ২০ মার্চ, ঘোষণা আদালতের

নিজস্ব প্রতিনিধি।

অবশেষে নির্ভয়া মামলায় (Nirbhya Case) চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিল দিল্লির আদালত। ধর্ষণ ও নৃশংস খুনের দায়ে চারজনকে ফাঁসিতে ঝোলানো হবে আগামী ২০ মার্চ। ওইদিন ভোর সাড়ে ৫টায় ফাঁসি হবে সাজাপ্রাপ্তদের। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আসামি পবন গুপ্তার ক্ষমাভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছিলেন। দিল্লি সরকারও আদালতকে জানায়, অপরাধীদের আর ক্ষমা পাওয়ার সম্ভাবনা নেই। এরপর দিল্লি কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা তাদের ফাঁসির দিন ধার্য করে দেন। চারজনের উকিলও কোর্টকে জানিয়ে দেওয়া হয়, মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য তাদের সামনে আর কোনও আইনি পথ খোলা নেই।

নির্ভয়ার মা আশাদেবী বলেন, “আশা করি চারজনের ফাঁসির চূড়ান্ত দিন স্থির হয়ে গিয়েছে। আমার মেয়ে মরার আগে বলে গিয়েছিল, অপরাধীদের যেন শাস্তি হয়। তাহলে আর কেউ ওই ধরনের অপরাধ করতে সাহস পাবে না।” আগেই তিন অপরাধী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা ও মুকেশ সিং-এর প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে গিয়েছে। তাদের সামনে ফাঁসি বিলম্বিত করার আর কোনও উপায় নেই। চার অপরাধী বর্তমানে রয়েছেন তিহাড় জেলে। জেল কর্তৃপক্ষও জানিয়েছিল, ফাঁসির নতুন দিনক্ষণ ঘোষণা করার জন্য তারা আদালতে আবেদন করবে। দিল্লি কোর্ট এই নিয়ে চারবার তাদের ফাঁসির দিন ঘোষণা করল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *