Breaking News
Home / TRENDING / শুধু নিরপেক্ষ হলেই হবে না তা দেখাতেও হবে, দিল্লি পুলিশকে দোভাল

শুধু নিরপেক্ষ হলেই হবে না তা দেখাতেও হবে, দিল্লি পুলিশকে দোভাল

নিজস্ব প্রতিনিধি।

দিল্লি দাঙ্গায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বারবার। বলা হয়েছে প্রথম দুই দিনের চূড়ান্ত সংঘর্ষ সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ। আর তার জেরেই এত হানাহানি, রক্তপাত হয়েছে রাজধানীতে। এবার পুলিশের এক অনুষ্ঠানে জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) দিল্লির প্রসঙ্গ না তুলেও এই ঘটনা নিয়ে পরোক্ষে বিঁধলেন পুলিশকে। বললেন, আইন কারও হাতে থেকে কোনও লাভ নেই যদি না তা প্রয়োজনের সময় তাঁরা তা কাজে লাগাতে পারে।

তিনি পুলিশের উদ্দেশ্য বলেন, ‘আপনারা আইনের রক্ষক। অথচ সংসদ যে আইন তৈরি করেছে আপনারা সেই আইনই কাজে লাগাতে পারেন না। তাহলে এমন আইন থেকে লাভ কি ?’ তিনি বলেন, নিরাপদ ভারত তৈরি করার দায়িত্ব পুলিশের। সেই দায়িত্ব পুলিশকে পালন করতে হবে। গুরগাঁও-এ পুলিশ এক্সপো-র এই অনুষ্ঠানে আরও নানা বিষয় নিয়ে কথা বলেন ডোভাল। তিনি বলেন যে সাধারণের ধারণা পুলিশের কাছে আইনের সাহায্য কিছু মুষ্টিমেয় লোকই পান । যাঁরা চূড়ান্ত প্রয়োজনে আছেন, যাঁরা অবহেলিত তাঁরা পুলিশের কাছে পৌঁছতেই পারেন না। এই ধারণা পালটাতে হবে। এই ক্ষেত্রে ড্রোণ পুলিশকে সাহায্য করতে পারে। পুলিশকে আরও ‘টেক-সেভি’ হতে পরামর্শ দেন তিনি। এদিন ডোভাল বলেন, শুধু নিরপেক্ষ হওয়া নয়। নিরপেক্ষ দেখানোটাও জরুরি। পুলিশের কাজ নিরপেক্ষ থাকা। ভ্রষ্টাচারের একটা দাগ সামগ্রিকভাবে পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *