Breaking News
Home / TRENDING / আল্লাহ জানেন আমি নির্দোষ, আত্মসমর্পণ করে বললেন অঙ্কিত হত্যায় অভিযুক্ত তাহের

আল্লাহ জানেন আমি নির্দোষ, আত্মসমর্পণ করে বললেন অঙ্কিত হত্যায় অভিযুক্ত তাহের

নিজস্ব প্রতিনিধি।

আল্লাহ জানেন আমি নির্দোষ।

অঙ্কিত শর্মা খুনের মামলায় অভিযুক্ত তাহের হুসেন দিল্লি আদালতে আত্ম সমর্পনের মুহুর্তে বললেন এমনটাই।

অাইবি অফিসার অঙ্কিত শর্মার নৃশংস খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তাহের হুসেনের দিকে। আপ থেকে বহিষ্কৃত নেতা তাহের কিছুদিন অজ্ঞাতবাসে থাকার পর বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেন। অঙ্কিত হত্যা মামলায়, অঙ্কিতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনি পুলিশ তাঁকে গ্রেফতার করতে চাইলেও সপরিবারে এতদিন তিনি গা ঢাকা দিয়ে ছিলেন।

তাহের আগেও যেমন বলেছেন, তেমনই এদিনও বলেন তিনি নির্দোষ। তাঁকে ভিডিওতে দেখা গেছে যে তিনি লাঠি হাতে বাড়ির ছাদে ঘুরছেন। তাঁর বাড়ি থেকে বিবিধ অস্ত্র পাওয়া গেছে। তবে এসব কিছুই তাঁর অজ্ঞাতসারে হয়েছে বলে দাবি করেন তাহের। তাহের এদিন আরও বলেছেন, তিনি সব রকম পরীক্ষার জন্য প্রস্তুত। নারো পরীক্ষাতেও তিনি রাজি বলে জানান তাহের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *