Breaking News
Home / TRENDING / ১৭ ডিসেম্বর নির্ভয়ার ধর্ষক অক্ষয়ের প্রাণভিক্ষার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

১৭ ডিসেম্বর নির্ভয়ার ধর্ষক অক্ষয়ের প্রাণভিক্ষার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক:

১৭ ডিসেম্বর নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমার সিংহের প্রাণভিক্ষার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর শীর্ষ আদালতে ফাঁসির নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায় অক্ষয় কুমার সিংহ। উল্লেখ্য নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকান্ডে ২০১৭ সালে অক্ষয়-সহ ৪ জনকে ফাঁসির সাজা দেয় সুপ্রিম কোর্ট।

এদিকে হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডের পর, বিশেষত অভিযুক্তদের এনকাউন্টারের পর নির্ভয়ার ধর্ষকদের দ্রুত ফাঁসির দাবি জোরদার হয়েছে। বর্তমানে তিহাড় জেলে রয়েছে নির্ভয়ার ধর্ষক মুকেশ, পবন কুমার গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহ। ইতিমধ্যে প্রথম তিন জনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে প্রাণভিক্ষার আবেদনে অক্ষয় জানিয়েছে, ‘এমনিতেই দিল্লির দূষণে তিলে তিলে মরছে সে। তাই কষ্ট করে আর ফাঁসি দেওয়ার দরকার কী?’

যদিও নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিতে যাবতীয় বন্দোবস্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জেলে পৌঁছে গিয়েছে ফাঁসির দড়ি। দিল্লির কারা বিভাগের মহানির্দেশক জানিয়েছেন, তিহাড়ে ২ ফাঁসুড়েকে পাঠানো হচ্ছে। কিন্তু এর মধ্যে ১৭ ডিসেম্বর আদালতে অক্ষয় কুমার সিংহের প্রাণভিক্ষার আবেদনের শুনানির দিন নির্ধারিত হওয়ায় তার আগে যে ফাঁসি কার্যকর হবে না, তা একপ্রকার নিশ্চিত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *