Breaking News
Home / TRENDING / চরমে অসমের অশান্তি, অপসারিত পুলিস কমিশনার, NIA শীর্ষকর্তাকে পাঠাচ্ছে দিল্লি

চরমে অসমের অশান্তি, অপসারিত পুলিস কমিশনার, NIA শীর্ষকর্তাকে পাঠাচ্ছে দিল্লি

ওয়বে ডেস্ক:

ঝামেলার শুরু আগে থেকেই, কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর চরমে অসমের অশান্তি। হিংসা থামার তো কোনও লক্ষ্মণই নেই, বরং তা বাড়ছে। উল্লেখ্য, অগ্নিগর্ভ অসমে হিংসা রুখতে বার বার ব্যর্থ হচ্ছে পুলিশ। এমত অবস্থায় জরুরি ভিত্তিতে বেশ কিছু প্রশাসনিক বদল হল সে রাজ্যে। সরানো হল গুয়াহাটির পুলিশ কমিশনারকে। কড়া হাতে পরিস্থিতি নিয়েন্ত্রণের আনতে দায়িত্ব দেওয়া হল এনআইএ আধিকারিককে।

সূত্রের খবর, সরিয়ে দেওয়া হয়েছে গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে। সেই পদে এসেছেন মুন্না প্রসাদ গুপ্ত। এইসঙ্গে ৪ ডেপুটি কমিশনারকেও বদল করা হয়েছে। পাশপাশি উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে NIA-র IGP জিপি সিংহ-কে অসম পুলিশের ADGP পদে আনা হচ্ছে।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই জ্বলছে অসম। কারফিউ উপেক্ষা করে পথে নামছেন হাজার হাজার মানুষ। বন্ধ ইন্টারনেট। তথাপি সমেবত জনতা রাস্তা অবরুদ্ধ করে গাড়ি, বাস জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সবমিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *