Breaking News
Home / TRENDING / দেশ ও বিদেশে হানা ইডির, নীরব মোদীর ৬৩৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

দেশ ও বিদেশে হানা ইডির, নীরব মোদীর ৬৩৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

ওয়েব ডেস্ক:

ভারত সহ আরও চার দেশের নীরব মোদীর ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বলা বাহুল্য পিএনবি দুর্নীতিতে বড়সড় পদক্ষেপ নিল ইডি৷ এই সম্পত্তির মধ্যে আছে গয়না, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য সম্পত্তি৷

উল্লেখ্য, মোদীর বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে ২২.৬৯ কোটি টাকার হীরের গয়না, যা হংকং থেকে বাজেয়াপ্ত হয়৷ আছে দক্ষিণ মুম্বইয়ে ১৯.৫ কোটি টাকার ফ্ল্যাট৷ পাশাপাশি সিঙ্গাপুরের ৪৪ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি৷

এছাড়াও নীরব এবং পূর্বী মোদীর আরও পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, যেখানে প্রায় ২৭৮ কোটি টাকার সম্পত্তি ছিল বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে আরও বেশ কয়েকটি দেশে নীরব মোদীর সম্পত্তি সিজ করেছে ইডি৷

যার মধ্যে আছে লন্ডনের ৫৬ কোটি টাকার সম্পত্তি, লন্ডনের ফ্ল্যাট৷ এবং নিউ ইয়র্কে ২১৬ কোটির সম্পত্তি আটক করেছে ইডি৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *