নিজস্ব প্রতিনিধি :
রাজ্যের সব পুলিশকে সাদা পোশাকে সজ্জিত করার নবান্নের নতুন নিয়মে বাধ সাধলেন স্বয়ং মা দুর্গা!
কলকাতা পুলিশের সাদা আর রাজ্য পুলিশের খাকি পোশাক এক কথায় চিরাচরিত।
চিরাচরিত প্রথা ছেড়ে আজ অর্থাৎ অক্টোবরের পয়লা তারিখ থেকেই কথা ছিল কলকাতা-রাজ্য উভয়কেই অমল ধবল পোশাকে একাকার করে দেওয়ার।
তবে শেষ পর্যন্ত পুজোর মাসে পুলিশের পোশাক বিপ্লব হয়েও হল না! বাধ সাধলেন ত্রিনয়ণী স্বয়ং। পুজোর অর্ডার সামলাতে হিমশিম দরজিরা পুলিশের আকস্মিক অর্ডার সাপ্লাই করতে পারলেন না।
সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যর ছ’টি কমিশনারেটের পুলিশের খাকি পোশাক সাদা হওয়ার কথা ছিল আজ। হল শুধুমাত্র হাওড়ার। বাকিদের কপালে ঝুলে রইল খাকি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news