ওয়েব ডেস্ক:
কলকাতা, ১ অক্টোবর: শ্মশানে খুনের হুমকি। ৩ ঘন্টা বন্ধ নিমতলা। দাহ কাজের উপকরণ সরবরাহকারী সংস্থার বরাত নিয়ে ঝামেলা বাঁধল নিমতলা মহা শ্মশানে৷ বরাত না মেলায় আগের সংস্থার বিরুদ্ধে শ্মশানের মধ্যেই গন্ডোগোল শুরু করে পুরনো সংস্থাটির পক্ষের লোক। অভিযোগ, শ্মশান কর্মীদের হুমকি দেওয়া হয়৷ তার জেরে সোমবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বন্ধ ছিল নিমতলা মহাশ্মশান৷ চরম হয়রানির শিকার সৎকারের জন্য শ্মশানে আসা মৃতদের আত্মীয়রা৷
দাহ কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বর্তমানে বেসরকারি সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয় শ্মশানগুলিতে৷ টেন্ডারের মাধ্যমে নির্বাচন করা হয় সংস্থাগুলিকে৷ নিমতলা মহা শ্মশানে এবার টেন্ডারের মধ্যমে নতুন সংস্থা উপকরণ সরবরাহের দায়িত্ব পেয়েছে৷ যা নিয়ে শুরু হয় গোলমাল৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news