Breaking News
Home / TRENDING / ইডির চাপে নীরব মোদির ২৮৩ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ করল সুইস ব্যাঙ্ক

ইডির চাপে নীরব মোদির ২৮৩ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ করল সুইস ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক:

ইডির চাপে নিরব মোদির অ্যাকাউন্ট ফ্রিজ করল সুইস ব্যঙ্ক। এই অ্যাকাউন্টে ঋণ খেলাপিতে অভিযুক্ত ব্যবসায়ীর বড়সর অর্থমূল্য গচ্ছিত রয়েছে। সূত্রের খবর, ভারতীয় মূল্যে ওই অ্যাকাউন্টে রয়েছে ২৮৩ কোটি টাকা। যা নীরব ও তাঁর বোণ পূরবীর জয়েন্ট অ্যাকাউন্ট।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সুইস ব্যাঙ্ককে নীরব মোদি ও তার বোন পূরবী মোদির এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ করতে বলে ইডি।  ইডির তরফে জানানো হয় এই অ্যাকাউন্টের যাবতীয় অর্থ অবৈধ। ভারতীয় ব্যাঙ্ক থেকে জালিয়াতি করে ওই টাকা নিজের নামে করেছে নীরব মোদি৷ এই মর্মে বেশ কিছু নথিও জমা দেয় ইডি৷ সেই অনুরোধ মেনেই সুইস ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে।

চলতি বছরে নীরব মোদিকে লন্ডন থেকে গ্রেফতার করা হয়। এপ্রিল মাসের শেষের দিকে তাঁর জামিন নাকচ হয়৷ এদিকে নীরব মোদির প্রত্যপর্ণের দাবি জানিয়েছে ভারত৷ ওয়েস্টমিনিস্টারের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিকে প্রত্যপর্ণের জন্য প্রয়োজনীয় আরও বেশ কিছু নথি জমা দেওয়ার নির্দেশ দেন৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *