প্রসেনজিৎ ধর:
রণক্ষেত্র গুরাপ। বিজেপি সমর্থকদের বিক্ষোভ সামলাতে গুলি চালালো পুলিশ। সেই গুলিতে আহত এক বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীর নাম জয়চাঁদ মালিক। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গতকাল রাতে। গুরাপের বাথানগরিয়ার আসপাড়ার বিজেপি সমর্থক সাধন বাউল দাস জয় শ্রী রাম বলায় তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা টাঙি, কুড়ুল দিয়ে হামলা করে। গুরুতর জখম বিজেপি সমর্থককে প্রথমে ধনিয়াখালী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে, পরে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। সেই ঘটনার তদন্তে যায় গুরাপ থানার পুলিশ। বাথানগরিয়া মোড়ে বিজেপি সমর্থক সুভেন্দু মালিকের বাইক আটকানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি সমর্থকদের। অভিযোগ, শুভেন্দু সহ অন্য বিজেপি কর্মীদের অকারণ মারধোর করে পুলিশ। পরে শুভেন্দু গ্রামে ফিরলে পুলিশও গ্রামে ঢোকে। তখনই পুলিশ কর্মীদের ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিরপরাধ বিজেপি সমর্থককে কেন মারধোর করা হল এই অভিযোগে পুলিশের সাথে গ্রামবাসীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, তখনই পুলিশ গুলি চালায়। তাতেই আহত হন জয়চাঁদ মালিক। এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। তিন পুলিশ কর্মীকে উদ্ধার করতে গ্রামে ঢোকে বিশাল পুলিশ বাহিনী। সহ-কর্মীদের উদ্ধার করে পুলিশ গ্রাম ছাড়ে।

হুগলি জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা গুলি চালানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামে গেলে পুলিশ আক্রান্ত হয়। ধ্বস্তাধস্তির সময় আমাদের পিস্তল কেরে নেওয়ার চেষ্টা করে গ্রামবাসীর। তখনই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।
ওই এলাকার বিজেপি সমর্থক ও গ্রামবাসীরা অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তাঁদের মতে, বিনা প্ররোচোনায় গুলি চালিয়েছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news