ওয়েব ডেস্কঃ
জি-২০ বৈঠকে ‘নতুন ভারত’ গড়ার লক্ষ্যে বুলেট ট্রেনকে হাতিয়ার করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মুম্বই-আমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি জাপানী প্রযুক্তিতে তৈরি বারাণসী কনভেনশন সেন্টার নিয়েও আলোচনা করবেন মোদী।
জাপানের ‘সিংকাসেং’ ট্রেনের আদলে ভারতে বুলেট ট্রেন প্রকল্পের জন্য জাপান ৭৯,০০০ কোটি টাকা এবং বারাণসীতে কনভেনশন সেন্টার গড়ে তোলার জন্য ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০২২ সালে মোদী ‘নতুন ভারত’ গড়ার মাধ্যমে দেশবাসীকে এই ট্রেন পরিষেবা উপহার দেবেন বলে জানিয়েছেন। এর আগে ২০১৫ সালে বারাণসীতে কনভেনশনের সূচনা প্রকল্পে দুই রাষ্ট্র নেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল। এবার জি-২০ বৈঠকে এই দুটি বিষয়কে সামনে রেখে আবারও এক হবেন দুই ‘পুরোনো বন্ধু’।
প্রসঙ্গত, জি-২০ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল মাকঁরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা মোদীর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news