Breaking News
Home / TRENDING / নারী দিবস উদযাপনের নামে মমতার কৌশলী ভোট প্রচার, জানতে একটা ক্লিক

নারী দিবস উদযাপনের নামে মমতার কৌশলী ভোট প্রচার, জানতে একটা ক্লিক

নীল রায়:

নারী দিবসের আড়ালে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। মিছিল শেষে বক্তব্যও রাখেন। মুখ্যমন্ত্রী বলেন, “মোদী সরকারের এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে। এবার দেশে চাই জনগণের সরকার। পাঁচ বছর ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী, সন্ত্রাসবাদ রুখতে কী করেছেন! ওঁর কাছে তো আগে থেকে ইনফর্মেশন ছিল। উড়ি হল, পাঠানকোট হল, পুলওয়ামা হল… কেন জীবনহানি রোখা গেল না? এখন নির্বাচনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা!”

এদিন সন্ত্রাসবাদ নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তো বলেছিলেন নোট বন্দি হলেই সন্ত্রাসবাদীদের টাকার যোগান বন্ধ করা যাবে। কিন্তু তথ্য বলছে নোট বন্দির পর সন্ত্রাসবাদের ঘটনা ২৬০ শতাংশ বেড়েছে। কেন সন্ত্রাসবাদী কাজকর্ম রুখতে পারছেন না প্রধানমন্ত্রী?” এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন “নতুন সরকার এলে উগ্রপন্থা মোকাবিলা করা হবে। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনবে নতুন সরকার। আমরা শান্তি এবং শৃঙ্খলার পক্ষে।”

এদিন রাফালে নিয়েও মোদী সরকারকে একহাত নেন মমতা। প্রতিরক্ষা মন্ত্রক থেকেই রাফালের নথি চুরি হয়ে গেল! এরপর দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়বে। প্রধানমন্ত্রী দেশকে লুট করছেন। সব সাংবিধানিক প্রতিষ্ঠান সংকটে।

ভোটের মুখে নারী দিবসের দিন মমতার অঙ্গিকার, লোকসভায় নির্বাচিত নতুন সরকার মহিলা সংরক্ষণের বিষয়েও গুরুত্ত্ব দেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *