নিজস্ব সংবাদদাতা:
গত ৩০ জানুয়ারি ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল মৌলালী যুবকেন্দ্রে। ‘নিপ’-এর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ওপার বাংলা থেকে উপস্থিত হয়েছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী। শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ছেলে মেয়েদের সাথে এই গোষ্ঠী সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। যে পরিবেশনায় প্রকাশ পায় দুই বাংলার মেলবন্ধন। অনুষ্ঠানে এপার বাংলার শিল্পীরাও আমন্ত্রিত ছিলেন। উদ্যোক্তা ‘নিপ’-এর সাধারণ সম্পাদক দেবজ্যোতি রায় বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরোধিতায় এই কর্মসূচী। সংস্থার অন্যতম সদস্য ভাস্কর ঘোষাল বলেন, দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন খুব জরুরি।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ওএসডি জয়েন্ট সিপি সুজয় চন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচীর সভাপতি এমডি সাহিদুজ্জামান সহ আরও অনেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news