নিজস্ব সংবাদদাতা:
আগামী ৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রিমোট কন্ট্রোল দিয়ে মা ফ্লাইওভারের নতুন রুটের উদ্বোধন করবেন। যেটির মাধ্যমে এজেসি বোস রোডে সহজে পৌঁছে যাওয়া যাবে। এটি নতুন বছরের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের উপহার, বলেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতার মেয়র বলেন, মা ফ্লাইওভারে আরেকটা রুট তৈরি করা খুব কঠিন কাজ ছিল। যেটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। এই ব্রিজ নিয়ে হাইকোর্ট মামলা হয়েছে। প্রতি ইঞ্চিতে প্রতিরোধ করার চেষ্টা চলেছে। এইসঙ্গে ফিরহাদ বলেন, আর দুদিন লাগবে রং করতে। তারপর খুলে দেওয়া হবে।
মেয়র আরও জানান, গড়িয়া হাটের দিকে আরেকটি ওভার ব্রিজের গড়ার চেষ্টা করা হচ্ছে। কথা বার্তা চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news