Breaking News
Home / TRENDING / যদি কিছুই করেননি তাহলে কিসের ভয় দিদির, কটাক্ষ মোদীর

যদি কিছুই করেননি তাহলে কিসের ভয় দিদির, কটাক্ষ মোদীর

নীল রায়:

“যদি কিছুই করেননি তাহলে ভয় কিসের দিদি”। এভাবেই শনিবার দুর্গাপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, “কোনও দোষই যখন করেননি তাহলে এত ভয় কিসের দিদি? আমার বিরুদ্ধে সিবিআই লাগিয়েছিল কংগ্রেস সরকার। ৯ ঘণ্টা ডেকে জেরা করত। কিন্তু আমি কখনও ওই তদন্তকারী সংস্থাগুলোকে আক্রমণ করিনি।”

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সিবিআই ও ইডিকে নিয়মিত ভাবে রাজনৈতিক আক্রমণ করে আসছেন। সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। সারধা সহ একাধিক চিটফান্ডের দুর্নীতি নিয়েও শনিবার মুখ খোলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এই চৌকিদার সবাইকে চুরি করতে দিচ্ছে না। তাই সবার রাগ চৌকিদারের ওপর। আমি এই কাজ করে যাব তাতে বিরোধীদের অপছন্দ হয় হোক।” এরপরই তৃণমূলের ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে প্রসঙ্গ টানেন মোদী। বলেন, “কলকাতার সমাবেশে দেখলাম পাশাপাশি দাঁড়িয়ে আছেন। চার বছর আগে একে অপরের মুখ দেখা পছন্দ করতেন না, একে অপরকে জেল দেখাতে ব্যস্ত থাকতেন তাঁরাই আজ হাতে হাত মিলিয়ে বলছে চৌকিদার হটাও। সবাই কোনও না কোনও দুর্নীতিতে যুক্ত। কেউ নিজে অভিযুক্ত কারও ভাই অভিযুক্ত কারও পরিবারের সদস্য অভিযুক্ত। তাঁরা সকলে মিলে আমার বিরুদ্ধে একজোট হয়েছে।”

এদিন ঠাকুরনগরের জনসভায় সেভাবে বক্তৃতা করতে পারেননি প্রধানমন্ত্রী। মাত্র ১৮ মিনিট বক্তৃতা করেই মঞ্চ ছাড়তে হয়েছে তাঁকে। দুর্গাপুরের জনসভাকে পুরোপুরি কাজে লাগান তিনি। সেখানে সরকারের বাজেট প্রকল্প ঘোষণা থেকে শুরু করে কংগ্রেসের বিরুদ্ধে কৃষকদের ঠকানোর অভিযোগ আনেন নরেন্দ্র মোদী। তবে বাংলার ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসকেই। মোদী বলেন, “দিদির জমানায় শুধু তৈরি হয়েছে ট্রিপল টি। বাংলার ছোট ছোট বাচ্চারা ওই তিনটি মানে জানেন। ট্রিপল টি মানে তৃণমূল-তোলাবাজি-ট্যাক্স। বাংলায় বিজেপি সরকার এলে কোনোরকম ‘ট্যাক্স’ দিতে হবে না।”

পশ্চিমবঙ্গ সরকার যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা চালু করতে রাজি হয়নি, সেই প্রসঙ্গ টেনে ও তৃণমূল সরকারকে খোঁচা দেন‌ মোদী। প্রধানমন্ত্রী বলেন, “আয়ুষ্মান প্রকল্প গরিব মানুষ ভালো কাজে লেগেছে। তাঁরা বলতে শুরু করেছিল, মোদীর প্রকল্পের জন্য আমি ভালো আছি। বাংলার গরিবের মুখে মোদী মোদী নাম শুনে দিদির রাতের ঘুম উড়ে গিয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *