Breaking News
Home / TRENDING / কেড়ে নেওয়া হল জেলা শাসকের পদ, নিখিলের জায়গায় সুরঞ্জন

কেড়ে নেওয়া হল জেলা শাসকের পদ, নিখিলের জায়গায় সুরঞ্জন

নিজস্ব সংবাদদাতা:

কেড়ে নেওয়া হল নিখিল নির্মলের জেলা শাসকের পদ। অভিযুক্ত নিখিল নির্মলকে দেওয়া হল তুলনায় কম গুরুত্বপূর্ণ পদ। আজ নবান্ন থেকে জানিয়ে দেওয়া হল নিখিল নির্মলের জায়গায় আলিপুরদুয়ারের জেলা শাসকের দায়িত্ব নেবেন সুরঞ্জন দাস।

উল্লেখ্য, এক যুবককে থানায় এনে মারধোর করার অভিযোগ ওঠে আলিপুরদুয়ারের জেলা শাসকের নিখিল নির্মলের উপর। নিখিল ও তাঁর স্ত্রীর ওই যুবককে মারধোর করার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। স্বয়ং জেলা শাসক আইন হাতে তুলে নেওয়ায় নিন্দার ঝড় বয়ে যায় গোটা রাজ্যে। এরপরই নবান্ন ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায়, এইসঙ্গে নিখিল নির্মলকে ছুটিতে পাঠানো হয়।

রিপোর্ট আজ আসে নবান্নে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, নিখিল নির্মলক সরিয়ে দেওয়া হবে আলিপুরদুয়ারের ডিএমের পদ থেকে। এমনকী শাস্তি স্বরূপ তাঁর পদ-অবনতি ঘটানো হল। তাঁকে আদিবাসী কল্যান দফতরের দায়িত্ব দেওয়া হয় এদিন। পাশাপাশি আলিপুরদুয়ারের নতুন জেলা শাসক করা হল সুরঞ্জন দাসকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *