নিজস্ব সংবাদদাতা:
শীতের রাতে জোড়া অগ্নিকাণ্ড শহরে। তিলজলার ব্যাগের কারখানায় আগুন লাগে বুধবার রাত ৮.৩৫ নাগাদ। আগুন লাগে তিলজলা থানা এলাকার ব্রিকফিল্ড লেনের একটি চারতলা বাড়ির তেতলায়। ওখানেই অবস্থিত ব্যাগের কারখানাটি বলে জানা গিয়েছে।
ভেতরে দায্য পদার্থ থাকায় আগুন লাগা মাত্র তা দাউদাউ করে বড় আকার ধারণ করে। দমকলকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় ৭টি ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকল কর্মীদের।
অন্য দিকে আরেকটু বেশি রাতে গড়ফার একটি ডেকোরের্টাসের গোডাউনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়ালে আতঙ্ক তৈরি হয় এলাকায়। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকার রামলাল বাজারের কাছে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছয়। ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এক্ষেত্রেও শর্ট সার্কিটের ফলে আগুন লাগার ঘটনা ঘটে বলে দমকল কর্মীদের অনুমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news