Breaking News
Home / TRENDING / গঙ্গাসাগরেও রাম মন্দিরের দাবিতে সরব সন্তরা

গঙ্গাসাগরেও রাম মন্দিরের দাবিতে সরব সন্তরা

নীল বণিক:

রাম মন্দির নির্মাণ নিয়ে চলতি বিতর্কের আঁচ এবার পড়ল গঙ্গাসাগর মেলায় যোগ দিতে আসা সাধু সন্ন্যাসীদের মধ্যেও। বাবুঘাটে প্রত্যেক বছরের মতো এ বছরেও মেলায় যোগ দিতে আসা সন্ন্যাসীরা ঘাঁটি গেড়েছেন। সেখানেই রাম মন্দির নিয়ে আলোচনায় সন্তরাও।

উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুসন্তরা চাইছেন সব বিতর্কের অবসান ঘটিয়ে রাম মন্দির নির্মাণ হোক। অযোধ্যার পঞ্চদেশনামা থেকে আসা সুরজ গিরি মহারাজ বলেন, রামের জন্ম অযোধ্যায়। তাই তাঁর জন্মভূমিতেই আমরা মন্দির চাই। ভগবানের যেদিন ইচ্ছে হবে, সেইদিন রাম মন্দির নির্মাণ হবে। কোন শক্তিই পারবে না মন্দির নির্মাণ আটকাতে। রামজন্মভূমি ন্যাসের সদস্য বৃজমোহন জানান, সন্যাসীদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। আমরা রাজনীতি বুঝি না। নেতাদের বলছি, এই ইস্যুতে আপনার প্রবেশ করবেন না। রাম মন্দির না হলে তার ফল ভালো হবে না, বলেন ব্রিজমোহনজি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *