Breaking News
Home / TRENDING / করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা ভারতে

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা ভারতে

নিজস্ব প্রতিনিধি।

পৃথিবীর যে কটি দেশে করোনা ভাইরাস (Karona Virus) ছড়িয়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি ভারত তাদের মধ্য অন্যতম।সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা অনুযায়ী ৩০টি ‘হাই-রিস্ক’ দেশের মধ্যে ভারতের স্থান ২৩ নম্বরে। তালিকার প্রথমে রয়েছে থাইল্যান্ড জাপান এবং হংকং- এর নাম। এরপরেই নাম রয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া এবং ইংলন্ডের নাম। আন্তর্জাতিক বিমানগুলি কোন জায়গা থেকে কোন জায়গায় সবথেকে বেশি যাত্রী পরিবহণ করছে তার ওপরে ভিত্তি করে এই পরিসংখ্যাণ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে কেরালায় অন্তত ৮০৬ জন লোককে কোয়ারানটাইনে থাকার অনুরোধ করেছে স্বাস্হ্য দফতর। এঁদের মধ্যে ১০ জনকে বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যদিকে বাকিদের বলা হয়েছে ভিড় থেকে এমনকি আত্মীয় পরিবার থেকেও অন্তত ২৮ দিনের জন্য নিজেদের পৃথক করে রাখতে। যদি কোনও ক্ষেত্রে এঁরা এই রোগের কোনও উপসর্গ নিজেদের মধ্যে দেখতে পান তাহলে এই অসুখের মোকাবিলার জন্য তৈরি বিশেষ মেডিকেল টিমের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।চলতি মাসের প্রথমে তিন সদস্যের এক দল কেরালা সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে এই রোগ প্রতিরোধের উপায়গুলি নিয়ে আলোচনা করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *