Breaking News
Home / TRENDING / এনআইএ যথাযথ তদন্ত করবে এই লাভ জেহাদের, স্বামী

এনআইএ যথাযথ তদন্ত করবে এই লাভ জেহাদের, স্বামী

মধুকল্পিতা চৌধুরী  : 

‘লাভ জেহাদের’ যথাযথ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে পারে এনআইএ। এমনটাই মত, বিজেপির রাজ্যসভার সদস্য সুব্রামানিয়ান স্বামী। এদিন লাভ জেহাদের ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসের অন্যতম মাত্রা হল এই ‘লাভ জেহাদ।’ সন্ত্রাসী কাজকর্মে নিয়োগ করার একটি মাধ্যম এই ‘লাভ জেহাদ।’ এর শিকার হচ্ছে দেশের তরুণীরা। প্রথমে তাদের সঙ্গে আপোস করা হয়, এরপর ওই তরুণীদের ছবিও তোলা হয়। সবশেষে তাদের ইসলামী ধর্মে রূপান্তর করানো হয়। সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে কেরালায়। গত ডিসেম্বরে একটি হিন্দু মেয়ের সঙ্গে বিয়ে হয় মুসলিম ছেলের। তবে, এই বিয়ে বাতিল করে দেয় কেরালা হাইকোর্ট। এরপরেই মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে গড়ায়। বুধবার সুপ্রিম কোর্টের তরফে এই মামলার তদন্তভার দেওয়া হয় এনআইএ-র ওপর। অপরদিকে, কেরালা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় যে, সুপ্রিম কোর্ট চাইলে এনআইএ তদন্ত করতে পারে। তাতে কোনও আপত্তি নেই বলেও জানানো হয় কেরালা সরকারের তরফে। তারই পরিপ্রেক্ষিতে এদিন স্বামী জানান যে, এনআইএ এই লাভ জেহাদের যথাযথ তদন্ত করতে পারবে। এর মাধ্যমে দেশে লাভ জেহাদের প্রকোপ কমানো যাবে বলেও মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *