নিজস্ব সংবাদদাতা:
গতকালই দিল্লি ও উত্তরপ্রদেশের ১৬টি জায়গায় হানা দিয়ে ১০ আইসিস জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণ গুলি, বন্দুক, রকেট লঞ্চার, বিস্ফোরক, মোবাইল, সিম কার্ড, অ্যালার্ম ঘড়ি ইত্যাদি। আর আজ জানা গেল অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত জমিতে আত্মঘাতী হামলার ছক ছিল ধৃত জঙ্গিদের। এমনই চাঞ্চল্যকর দাবি এনআইএ-র।
সূত্রের খবর, তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। এনআইএ তরফে জানানো হয়েছে, এক জঙ্গির মোবাইল ফোন থেকে এই তথ্য মিলেছে। তদন্তকারীদের আরও দাবি, দেশজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গি গোষ্ঠীটির।
বুধবার দিল্লির জাফরাবাদ-সহ উত্তর প্রদেশের একাধিক জায়গা থেকে ১০ আইসিস জঙ্গিকে গ্রেফতার এনআইএ। ধৃত এক জঙ্গির মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা যায়, ২৯ নভেম্বর রাম জন্মভূমিতে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল তাদের। এছাড়াও মিলেছে একটি ভিডিও। যাতে বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে সোহেল নামে এক জঙ্গি।
তদন্তকারীদের জানান, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নিশানা ছিল জঙ্গিদের। এইসঙ্গে বেশ কিছু সরকারি ভবন ছিল লক্ষ্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news