নিজস্ব সংবাদদাতা:
ফের উত্তপ্ত ভাঙড়, বন্ধ হয়ে গেল পাওয়ার গ্রিড তৈরির কাজ। উল্লেখ্য, অলিক চক্রবর্তীর নেতৃত্বে তীব্র আন্দোলনে দীর্ঘদিন বন্ধ ছিল ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরি কাজ। তারপর গত মাস চারেক কাজ হচ্ছিল। কিন্তু আজ ফের বন্ধ হয়ে গেল ভাঙড়ে পাওয়ার গ্রিডের টাওয়ার তৈরির কাজ। অভিযোগ, বৃহস্পতিবার সকালে জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির তরফে কাজ বন্ধ করে দেওয়া হয়।

আন্দোলনকারীদের দাবি, পাওয়ার গ্রিডের টাওয়ার তৈরি নিয়ে ভাঙড় উত্তপ্ত হয়েছিল যখন, তখন সরকারের সঙ্গে আলোচনায় বেশ কিছু দাবি পেশ করা হয়। সেই মতো সরকারের সঙ্গে আন্দোলনকারীদের চুক্তি হয়। কিন্তু দীর্ঘ দিন কেটে গেলেও সি চুক্তিগুলি মেনে কাজ হয়নি। আন্দোলনকারীদের আরও দাবি, এলাকার উন্নয়নের পাশাপাশি পাওয়ার গ্রিডের কাজ হবে বলে কথা হয়েছিল। কিন্তু অভিযোগ, পাওয়ার গ্রিডের কাজ শুরু হলেও এলাকার উন্নয়নের দিকে ফিরেও তাকায়নি প্রশাসন।
এমত অবস্থায় বৃহস্পতিবার কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির। এদিন পাওয়ার গ্রিড টাওয়ার তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
প্রসঙ্গত, দীর্ঘদিন অচলাবস্থা ছিল ভাঙরে। ২০১৭ সাল থেকে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত চলে অচলাবস্থা। পরবর্তীকালে সরকার ও জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি বৈঠক হয়। আলোচনায় কমিটির দাবির ভিত্তিতে কিছু চুক্তি হয়। তারপরই আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু উন্নয়ন হচ্ছে না অভিযোগে আজ ফের ভাঙাড়ে গ্রিড তৈরির কাজ বন্ধ হয়ে গেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news