ওয়েব ডেস্ক:
প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় বিস্ফোরণের হামলা বানচাল এনআইএ-র। উল্লেখ্য, সকালেই জানা গিয়েছিল দিল্লি ও উত্তরপ্রদেশে ১৬টি জায়গায় আইসিসের নতুন মডিউলের জঙ্গিদের সন্ধানে নেমেছিল এনআইএ। গ্রেফতার হয় মোট ১০জন সন্দেহভাজন। এবার জানা গেল তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লাগাতার বিস্ফোরণের যাবতীয় সামগ্রি। বড়সড় নাশকাতার সব রকম বন্দোবস্ত হয়ে গেছিল ইতিমধ্যে।
এনআইএ সূত্রে খবর, রিমোট কন্ট্রোলে ফিঁদায়ে হামলার ছক ছিল আইসিস জঙ্গিদের। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০টি মোবাইল ফোন, ১৩৫টি সিম কার্ড। পাশাপাশি আগ্নেয়াস্ত্র, বুলেট, রকেট লঞ্চার। এইসঙ্গে মিলেছে ২.৫ কেজি বিস্ফোরক ও ১২০টি অ্যালার্ম ঘড়ি।
জাতীয় তদন্ত সংস্থাটির মতে লাগাতার হামলার ছক কষেছিল আইসিস-এর এই নতুন মডিউলের জঙ্গিরা। জঙ্গিদের মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তাদের কাছ থেকে আইসিসের পতাকাও মিলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news