Breaking News
Home / TRENDING / চরম শাস্তি! ইভটিজারের যৌনাঙ্গ কেটে নিল তরুণী
Sharp kitchen knife in a hand

চরম শাস্তি! ইভটিজারের যৌনাঙ্গ কেটে নিল তরুণী

ওয়েব ডেস্ক:

ইভিটিজিঙের চরম শাস্তি। ইভটিজারের যৌনাঙ্গ কেটে নিল তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ডোম্বিভ্যালি এলাকায়। অভিযোগ, বছর তিরিশের ওই যুবক অনেক দিন ধরেই ওই তরুণীকে উত্যক্ত করছিল। প্রতিবাদ করেও লাভ হয়নি। তাই উপযুক্ত শিক্ষা দিতেই সে এই কাণ্ড ঘটিয়েছে বলে তরুণীর দাবি। এই ঘটনা ঘটাতে দুই বন্ধুর সাহায্যও নেয় তরুণী। ডোম্বিভ্যালির এলাকার রেললাইনের পাশে নির্জন স্থানে ঘটনাটি ঘটানো হয়।

পুলিশের মতে, ইভটিজার ব্যক্তিকে রেললাইনের কাছে নির্জন জায়গায় দেখা করতে বলে তরুণী। দুই বন্ধু আগে থেকেই তৈরি ছিল লুকিয়ে। ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দু’জন। একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে তাকে। এরপর ওই ব্যক্তিকে বেধড়ক মারধরও করা হয়। শেষে তরুণী ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে নেয়। এবং ঘটনাস্থল থেকে পালায়। স্থানীয়রাই ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ করেছে তরুণী তার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। সুস্থ হলে তাঁর বয়ান নেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *