ওয়েব ডেস্ক:
গতকালই চিন মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি দেগে দিতে অস্বীকার করছে। আর আজ নিউজিল্যান্ডে এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৯-এ। জানা গিয়েছে, যে ৪৮ জন আহত, তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ মৃতের সংখ্যা বাড়তে পারে।

উল্লেখ্য, এতক্ষণে গোটা বিশ্ব জেনে গিয়েছে নিউজিল্যান্ডের মর্মান্তিক জঙ্গি হামলার কথা। শুক্রবার সে-দেশের ক্রাইস্টচার্চের ২টি মসজিদে হামলা চালায় বন্দুকবাজ দুষ্কৃতীরা। জুম্মার বিশেষ নামাজের সময় পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়। পরে দুটি গাড়ি থেকে বিস্ফোরকও উদ্ধার হয়।
ইতিমধ্যে এই ঘটনাকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কড়া ভাষায় নিন্দা করেছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিনডা আরডেন বলেন, ‘হামলাকারীরা সন্ত্রাসবাদী। এরা আমাদের কেউ নয়।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news